ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজনীতিতে নতুন ঢেউ : ইসি-তে লেবার পার্টি নিবন্ধিত
নিজস্ব প্রতিবেদক : নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। আদালতের আদেশের পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৯ মার্চের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে লেবার পার্টির প্রধান কার্যালয় (৮৫/১ নয়াপল্টন মসজিদ গলি, ঢাকা-১০০০) দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। লেবার পার্টির প্রতীক আনারস।
নিবন্ধনের এই প্রক্রিয়ার ফলে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২টি। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে এই নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেয়েছে, তবে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান