ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের নিয়োগ জালিয়াতির অভিযোগ ওঠায় বিষয়টি এখন আদালতের কাঠগড়ায়। মেধা আর দক্ষতার বদলে ঘুষ আর রাজনৈতিক প্রভাবে অদক্ষদের নিয়োগ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ খতিয়ে দেখতে আজ বিশেষ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জনগুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছেন যে, আগামী দুই মাসের মধ্যে এই জালিয়াতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। রিটকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রূপপুর প্রকল্পে নিয়োগ জালিয়াতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শীর্ষক প্রতিবেদনকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে, দক্ষ ও মেধাবীদের বাদ দিয়ে বিগত সরকারের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্টদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বড় পদে বসানো হয়েছে। এমনকি অনেকের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে ভুয়া ও জাল সনদ ব্যবহারের মতো ভয়াবহ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত প্রকল্পে এ ধরনের অনিয়ম দেশের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হলেও ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া ছিল অনিয়মের আঁতুড়ঘর। ঘুষ, স্বজনপ্রীতি ও ভুয়া অভিজ্ঞতাপত্র দিয়ে অযোগ্যদের প্রকল্পের গুরুত্বপূর্ণ স্তরে অন্তর্ভুক্ত করার অভিযোগ এখন তদন্ত কমিটির নজরে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্ব সাপ দিবস আজ
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?