ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
আধুনিক সুবিধার রূপালীক্যাশ, ব্যাংকিং এখন হাতের মুঠোয়
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসি এবার আনুষ্ঠানিকভাবে চালু করল নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা “রূপালীক্যাশ”।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন সেবাটির উদ্বোধন করেন।
২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরু করার পর থেকে রূপালী ব্যাংক গ্রাহকদের জন্য প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদান এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছিল। এবার রূপালীক্যাশ-এর মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুযোগ পাবেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক পিএলসি প্রথম এবং একমাত্র ব্যাংক যা নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সরাসরি পরিচালনা করছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, "দায়িত্ব নেয়ার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে পৌঁছানো। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় এই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।"
রূপালীক্যাশ-এ ই-কেওয়াইসি ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা, বেতন প্রদানের সুবিধা, মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো সুবিধা রয়েছে। এছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তর করার সুবিধা সম্পূর্ণ চার্জ মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, বাংলাদেশ ব্যাংকের রাফেজা আক্তার কান্তা, মো. কামরুল ইসলাম, জয়ন্ত কুমার ভৌমিক এবং রূপালী ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে রূপালী ব্যাংক প্রযুক্তি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে দেশের মধ্যে নিজস্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাংক আশা করছে, রূপালীক্যাশ গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক লেনদেনের পথ উন্মুক্ত করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী