ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজায় চলমান আগ্রাশন বন্ধের আহ্বান ফিনল্যান্ডের
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব বন্ধের দাবি করেছে ফিনল্যান্ড। ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে অব্যাহত এই দখল শেষ করতে হবে।
তিনি গাজার মানবিক বিপর্যয়কে “অসহনীয়” হিসেবে বর্ণনা করে তৎক্ষণাৎ যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির আহ্বান জানান। স্টাব আরও মন্তব্য করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই।
স্টাব তার ভাষণে জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতির গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “যেমন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই, তেমনি ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই। কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান বা কঙ্গোর ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই।”
প্রেসিডেন্ট স্টাব গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে বলেন, আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিতে হবে। তার ভাষায়, “১৯৬৭ সালে শুরু হওয়া দখলদারিত্ব শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে এবং এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারেরও আহ্বান জানান। তিনি প্রস্তাব করেন, কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলোর জন্য নিরাপত্তা পরিষদে আরও আসন বরাদ্দ করা হোক—এশিয়ার জন্য দুইটি, আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি। এছাড়া, কোনো সদস্য যদি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে, তার ভোটাধিকার স্থগিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন