ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ঢাবিতে চলছে সাকরাইন উৎসব
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা’ দ্বিতীয়বারের মতো এটির আয়োজন করেছে।
দিনব্যাপী এই উৎসবে আছে ঘুড়ি বোকাট্টা, পৌষমেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। ঐতিহ্যবাহী পৌষমেলায় রয়েছে পুরান ঢাকার চা-বাখরখানি, পিঠা-পুলি, কাস্টমাইজড গয়না, ক্রাফট ও পোশাকের স্টল। দর্শনার্থীদের জন্য রয়েছে নাগরদোলা ও ঘোড়ার গাড়ি।
সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে থাকছে বাউল গান ও জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড সিলসিলার পরিবেশনা। রাত ৮টায় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
এছাড়া ডুসাড-এর শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং অধ্যাপক ড. নুসরাত ফাতেমা উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণিল আয়োজন বেশ জমে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ