ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
কাল থেকে সারাদেশে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ নাগরিকদের জন্য পুলিশি সেবা আরও সহজলভ্য করতে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম চালু হচ্ছে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানাসহ দেশের সকল থানায় জনসাধারণ এখন ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই অনলাইন জিডি ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে জিডি করার জন্য আর থানায় সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়বে না। মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে জিডি করা যাবে।
অনলাইন জিডি করতে ইচ্ছুকদের গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা জিডি দাখিল করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং কার্যকরভাবে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের পথে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল