ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবশেষ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বস্তির নি:শ্বাস
নিজস্ব প্রতিবেদক : টানা ৪ কার্যদিবসে ১৮৬ পয়েন্ট পতনের পর গতকাল (২৩ সেপ্টেম্বর) থেকেই সূচকের উত্থান হতে শুরু করেছে শেয়ারবাজারে। সেই ধারাাবিহকতায় সূচকে উত্থানে আজও সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীরা স্বস্তির নি:শ্বাস ছেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যখন বাজারে স্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা পুরোদমে লেনদেন করছিল এবং লোকসান কাটিয়ে মুনাফা তুলতে শুরু করেছিল, তখনই এনবিআর থেকে বিএসইসিতে একটি বিতর্কিত চিঠি ইস্যু করে। এর ফলে শেয়ারবাজারে লেনদেনের গতি থমকে দাঁড়ায়। এতে অনেকেই আতঙ্কিত হয়ে লেনদেন থেকে বিরত হতে শুরু করে। যার ফলে টানা পতনের কবলে পরে শেয়ারবাজার। তবে স্টক এক্সচেঞ্জ, বিএসইসি এবং অর্থমন্ত্রণায়ের চাপে এনবিআর তাদের চিঠির ইস্যূ থেকে সরে গেছে। এতে আবারও বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং বাজারে সূচক ও লেনদেন বাড়তে শুরু করেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। পরর্বর্তীতে সূচকের ধীর গতির মধ্য দিয়ে লেনদেন হতে থাকে। কিন্তু দুপুর ১২টার পর থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সূচকের তীর ্উপরের দিকে উঠতে থাকে। এরপর কিছুটা সূচক কমলেও আগের দিনের তুলনায় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২.৬৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫.৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯১.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৯টির দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৫.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.০২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ