ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জবিতে ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে ‘মেহেদী উৎসব’
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো একটি দিনব্যাপী ‘মেহেদী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমন রুমে এই উৎসব চলে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ছাত্রী সংস্থার প্রতিনিধি রেদওয়ানা খানম এই আয়োজন সম্পর্কে জানান, মেহেদী ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটিকে সুন্নাহ হিসেবেও গণ্য করা যায়। তিনি বলেন, পড়াশোনা ও পরীক্ষার চাপের মধ্যে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য।
সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। মেহেদী উৎসবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার জানান, অন্যান্য অনুষ্ঠানে অনেক সময় পর্দানশীন শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু এই উৎসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছেন।
ছাত্রী সংস্থার আরেক প্রতিনিধি ফাবিহা আফিফা জানান, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই ছাত্রী সংস্থার এই আয়োজন। তিনি আরও জানান, ইসলামী ছাত্রী সংস্থা এর আগেও হিজাব বিতরণ, কুরআন বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রম পরিচালনা করেছে। খুব শিগগিরই একটি সিরাত মাহফিলেরও আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট