ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ডাকসু ভিপি
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।
ভিপি সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। দীর্ঘ এক বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশে যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, জুলাই মাসে গণহত্যা সংঘটিত করেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্যাতন চালিয়েছে তাদের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সহযোগীদের মাধ্যমে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা গণহত্যার শামিল। এর দায় এড়ানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু হিসেবে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গিয়ে হামলার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাঁদের ওপর ডিম নিক্ষেপ করা হয়। একই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালিগালাজ করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের একদল সমর্থক এ হামলায় জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কর্মসূচি ঘোষণা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে