ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিউইয়র্ক পৌঁছান এবং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই সময়ে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন-এর সঙ্গেও তার বৈঠক হয়।
এছাড়া, আন্তর্জাতিক অর্থনীতির শীর্ষ প্রতিষ্ঠান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জাতিসংঘ সদর দপ্তরে ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো প্রাধান্য পায় বলে জানা গেছে।
এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি জাতিসংঘের কর্মসূচিতে যোগ দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ সেপ্টেম্বর)