ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের সূচকে ৬ ব্যাংকের বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক : সোমবার (২২ সেপ্টেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। সূচকের এমন পতনে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ৬ ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ৬টি হলো- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। আজ ডিএসইর সচক থেকে প্রায় ১২ পয়েন্ট মাইনাস করেছে এই ৬ ব্যাংক।
ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ১.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ৪০ টাকা ৫০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সিটি ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ২৪ টাকা ৩০ পয়সা থেকে ২৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইউসিবি। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৩.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৪ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৩ ব্যাংকের মধ্যে- ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক প্রায় ২ পয়েন্ট, এবং আইএফআইসি ব্যাংক ১ পযেন্টের বেশি মাইনাস করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে