ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
জামায়াত-ইসলামী আন্দোলন স্বৈরাচারী পথের সহায়ক: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের স্বৈরাচারী পথকে সহায়তা করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে সদর উপজেলা (পূর্ব) বিএনপির আয়োজিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এ্যানি বলেন, ‘১৯৮৫ ও ১৯৯৬ সালের নির্বাচনগুলোতে জামায়াত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে জাতির সঙ্গে বেইমানি করেছে। ইসলামী আন্দোলনও জনগণের স্বার্থকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে এই দুটি দল পীরের নামে যে আন্দোলন করছে, তা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
শীর্ষ বিএনপি নেতা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইস্পাত কঠিন ঐক্যের কথা বলেছিলেন, আমাদের সেই ঐক্য গড়ে তুলতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।’
সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)