ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে তিন মাস ২৭ দিনে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। বর্তমানে টাকার গণনা চলছে। টাকার সঙ্গে সঙ্গে এই দানবাক্সগুলোতে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে।
এর আগে, চলতি বছরের ৩০ আগস্ট এ মসজিদের দানবাক্স খোলা হয়েছিল চার মাস ১৭ দিনে। তখন পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা, যার পরিমাণ গণনার পর দাঁড়িয়েছিল রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। সেই সময়ও বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও উপস্থিত ছিলেন।
দানবাক্স থেকে তোলা টাকা ৩৫টি বস্তায় ভরে মসজিদের দোতলায় রাখা হয়েছে। সেখানে মেঝেতে বসে মাদ্রাসার প্রায় ২৫০ ছাত্র, ১০ শিক্ষক এবং রূপালী ব্যাংকের ৭০ কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় টাকার গণনা করছেন। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের শেষে শনিবার সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।
জনশ্রুতি রয়েছে, প্রায় ২৫০ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা (জেলা শহরের হারুয়া) তে থেমেছিলেন। তাকে ঘিরে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে মসজিদটি নির্মিত হয় এবং কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)