ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। দলের উদ্দেশ্য ছিল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি এবং প্রতীকের বিষয় নিয়ে আলোচনা করা।
দলে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জহিরুল ইসলাম মুসা বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর আমরা নিবন্ধন অগ্রগতি জানতে গিয়েছিলাম। তখন সিইসি দেশের বাইরে ছিলেন। আজকের বৈঠকে নিবন্ধনের বিষয়ে বিস্তারিত অগ্রগতি জানার সুযোগ হবে।’
সূত্র জানায়, এই বৈঠকে দলের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টিসহ আরও পাঁচটি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। কমিশনের অনুমোদন ও স্বাক্ষর সম্পন্ন হলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এছাড়া, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে। তবে কমিশন চাইলে তালিকায় পরিবর্তন বা সংযোজন করতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত