ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা বাংলাদেশে এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। তারা আসন্ন সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনি পরিবেশ, ভোটের স্বচ্ছতা এবং প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা মূল্যায়ন করবেন।
বৈঠক সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হয়। এর পরে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আলাপ করবেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। এ উদ্যোগ বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক মান নিশ্চিত করবে।
মাইকেল মিলার আরও বলেন, সেপ্টেম্বর মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। তারা নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সুষ্ঠু প্রক্রিয়ার নিশ্চয়তা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এছাড়া ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও তারা সহায়তা করবে।
নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করবে, যাতে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ