ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাস্টারদা সূর্য সেন হলের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল তা আমরা সবাই জানি। তারা মেধার ভিত্তিতে এখানে চান্স পেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।”
ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, “ঢাবিতে ভর্তি হওয়ার পর আমরা নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী পরিচয় দিতেও ভয় পেতাম। আমাদের জামায়াত-শিবির বলা হতো। কেন সাদা পাঞ্জাবি, টুপি দেখে ভয় পাবে? এগুলো স্বৈরশাসকের ভয় ছিল।”
তিনি আরও বলেন, “ঢাবিতে যেমন মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও পড়াশোনা করবে। সবাই এক পরিচয়, ‘শিক্ষার্থী’। যারা আলেমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতে চাইবে, তাদের ছাত্রসমাজ প্রতিহত করবে। বিএনপি যদি মনে করে এটি ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, তবে সেটি পরিষ্কারভাবেজানাতেহবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর