ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইনসাইডার ট্রেডিং ও দুর্নীতির অভিযোগে
আইডিআরএ’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তার বিরুদ্ধে শেয়ার কারসাজি, অনিয়ম, দুর্নীতি ও সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। বিশেষত বিভিন্ন বিমা কোম্পানির অভ্যন্তরীণ তথ্য অপব্যবহার (ইনসাইডার ট্রেডিং) ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন করার মতো কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করছে নিয়ন্ত্রক সংস্থা।
এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা আদেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন বিএসইসির উপ-পরিচালক মওদুদ মোমেন। তার সঙ্গে আছেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি এবং নাভিদ হাসান খান। তারা একসঙ্গে অভিযোগের সব দিক খতিয়ে দেখবেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপ শেয়ারবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।
তদন্ত কমিটি বিশেষভাবে নজর দেবে বিমা খাতের পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত তথ্যের অপব্যবহারের অভিযোগে। এগুলো হলো—ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এ ছাড়াও প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহার করে বাজার কারসাজি হয়েছে কি না, তাও যাচাই করা হবে। প্রয়োজনে অন্যান্য সম্পৃক্ত বিষয়ও তদন্তের আওতায় আসবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ড. মোশাররফ। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২০২২ সালের অক্টোবরে এসব অভিযোগের একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)