ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কাল ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে-২০২৫ এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা।
আজ রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন, ২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৫ ইং রোজ সোমবার সকাল ১১:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
এর আগে এক বক্তব্যে সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, যদি-কিন্তু ছাড়া যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর প্রপার জবাব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে ২০২৫ সালের ডাকসু নির্বাচন নিয়েও পুনর্বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)