ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইঞ্জিনের তেলে খেয়েই বেঁচে আছেন যুবক
আন্তর্জাতিক ডেস্ক: পেট ভরাতে আমরা প্রতিদিন ভাত, মাছ, মাংস, রুটি বা সবজি খাই। কিন্তু ভারতের কর্ণাটকে এক যুবক আছেন, যিনি এসব খাবারের ধারেকাছেও যান না। বরং বহু বছর ধরে গাড়ির ইঞ্জিনের নষ্ট তেল খেয়েই টিকে আছেন তিনি। অদ্ভুত এই জীবনযাপনের কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত হয়ে গেছেন ‘অয়েল কুমার’ নামে।
৩৯ বছর বয়সি ওই যুবকের দাবি, খাবার বলতে তার প্রয়োজন কেবল দুটো জিনিস—ইঞ্জিন তেল আর চা। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ লিটার বর্জ্য ইঞ্জিন তেলই তার একমাত্র খাদ্য। মাঝে মধ্যে লোক দেখাতে এক কাপ চায়ে চুমুক দিলেও অন্য কোনো খাবারের প্রতি তার কোনো আগ্রহ নেই।
এমন অস্বাভাবিক খাদ্যাভ্যাসেও তিনি দিব্যি সুস্থ আছেন বলে দাবি করেন। আশ্চর্যজনকভাবে তার শরীরে কোনো মেদ নেই, আর কখনো তাকে হাসপাতালে যেতে হয়নি বা ডাক্তারের শরণাপন্নও হতে হয়নি। ডাক্তাররা বিষয়টি নিয়ে হতবাক হয়ে বলছেন, চিকিৎসা বিজ্ঞানের স্বাভাবিক নিয়মে এমনটা একেবারেই অসম্ভব।
তবে যুবকের নিজের ব্যাখ্যা ভিন্ন। তার কথায়, “ভগবান আয়াপ্পার কৃপায়ই সব সম্ভব হয়েছে।” কর্ণাটকে সাধুর মতো জীবনযাপনে অভ্যস্ত তিনি এবং প্রতিদিন ইঞ্জিন তেল ছাড়া তার চলেই না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কেউ তাকে খাবার দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন। তার কাছে একমাত্র খোরাকি কেবল ইঞ্জিন তেলই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত