ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
১০ কোম্পানির ধাক্কায় সূচকের রেকর্ড পতন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ সেপ্টেম্বর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সূচক ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮১.৮৪ পয়েন্টে, যা গত এক মাসের মধ্যে রেকর্ড সর্বনিম্ন। এর আগে গত ২১ আগস্ট ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৩৮৪.৯০ পয়েন্ট। সূচকের এই রেকর্ড পতনের নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক এবং বিএটিবিসি। আজ ডিএসইর সূচক থেকে এই ১০ কোম্পানি ২৪ পয়েন্টের বেশি মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে ৭ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ২.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ টাকা ৪০ পয়সায়। আজ ডিএসইতে শেয়ারটির দর ৪১ টাকা ২০ পয়সা থেকে ৪৩ টাকায় উঠানামা করেছে। দিনশেষ ব্যাংকটির ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ২.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ১১৫ টাকা ২০ পয়সা থেকে ১২০ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ২ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৮০ পয়সা বা ৬.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫২ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ১৪৭ টাকা থেকে ১৬৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ২৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিম ২ পয়েন্ট, সিটি ব্যাংক প্রায় ২ পয়েন্ট, বিকন ফার্মা প্রায় ২ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশন প্রায় ২ পয়েন্ট, রবি আজিয়েটা প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ১ পয়েন্টের বেশি এবং বিএটিবিসি ১ পয়েন্ট মাইনাস করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট