ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তির সুযোগ
ডুয়া নিউজ: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জেনারেল স্টুডেন্টস অ্যাডমিশন টেস্ট (জিএসটি) গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ভর্তিচ্ছুদের বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রয়োজনীয় কাগজপত্রসহ ক্যাম্পাসে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জিএসটি (গুচ্ছভুক্ত) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান করা হয়েছে। পরবর্তী সময়ে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
ভর্তির জন্য প্রক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, যারা শূন্য আসনের বিপরীতে নির্বাচিত হবেন তারা যদি জিএসটি (গুচ্ছভুক্ত) বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ৫ হাজার টাকা প্রদান করে থাকেন তবে তাদের জন্য ৫ হাজার টাকা বাদে চূড়ান্ত ভর্তির জন্য ৯ হাজার ৬০০ টাকার সঙ্গে অনুষদ কর্তৃক নির্ধারিত ফি এবং বিভাগ কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে।
এছাড়া যারা নতুনভাবে নির্বাচিত হবেন তাদের পুরো টাকা (৫০০০+৯৬০০+অনুষদ কর্তৃক নির্ধারিত ফি+বিভাগ কর্তৃক নির্ধারিত ফি) প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অন্য একটি বিষয়ও উল্লেখ করা হয়েছে যে, জিএসটি পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম ৬ জানুয়ারি জারি করা পূর্ববর্তী পত্র অনুযায়ী রহিত করা হয়েছে। জিএসটি কেন্দ্রীয় কমিটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলমান রাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলমান রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস