ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কোম্পানির উদ্যোক্তা পরিচালক কিনলেন ১৫ লাখ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক রাইয়ান কবির কোম্পানিটির প্রায় ১৫ লাখ শেয়ার কিনেছেন। গত ২৮ আগস্ট শেয়ার কেনার ঘোষণা দেওয়ার পর তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই শেয়ারগুলো কিনেছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রাইয়ান কবির তার ঘোষিত ১৫ লাখ শেয়ারের মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার বর্তমান বাজার দরে কেনা সম্পন্ন করেছেন। উদ্যোক্তা পরিচালকের এই বড় অঙ্কের শেয়ার ক্রয় শেয়ারবাজারে কোম্পানিটির প্রতি তার এবং বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। এর আগে ২০২৩, ২০২২ এবং ২০২১ সালেও কোন ডিভিডেন্ড দেয়নি। সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে ২০২০ সালের আগে কোম্পানিটি প্রতিবছরই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। ২০২১ সাল থেকে কোম্পানিটি ধারাবাহিকভাবে লোকসানের বৃত্তে রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বা দুই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৭ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)