ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবিতে পোষ্য কোটা বিতর্কে প্রশাসনের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সাথে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার (২১ সেপ্টেম্বর) একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। কোটা বাতিলের দাবিতে ৭-৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে নামেন, যার ফলে দুজন অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নির্বিকার অবস্থানের কারণে শনিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে শিক্ষকদের হাতাহাতি হয়, যেখানে উপ-উপাচার্য, একজন উপ-রেজিস্ট্রার, রাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ এবং সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ ৭-৮ জন আহত হন।
হাতাহাতির এক পর্যায়ে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে সেখানেই অবরুদ্ধ করে রাখেন। অন্যান্য শিক্ষকও সেখানে উপস্থিত ছিলেন এবং একসময় সাধারণ শিক্ষার্থীরাও জুবেরী ভবনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। কিছু শিক্ষার্থী দোতলায় উঠে কয়েকটি ঘরের জানালা ভাঙচুর করেন।
পরিস্থিতি আরও জটিল হয় যখন রাত ১০টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আরও ফুঁসে ওঠেন এবং ১৭টি হল থেকে একযোগে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ব্যাপক আন্দোলন শুরু করেন। এই তীব্র আন্দোলনের মুখে রাত ১টায় প্রশাসন পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি