ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরব’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা তারেক রহমানের নেতৃত্বে আরও উঁচিয়ে ধরব। এজন্য এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, আমাদের লক্ষ্য হতে হবে আসন্ন নির্বাচন। এই সম্মেলন থেকেই এমন একটি শক্তিশালী নেতৃত্ব উঠে আসবে, যারা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করবে। এটি তারেক রহমানেরই নির্দেশনা। তিনি পরামর্শ দিয়েছেন ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে নতুন প্রজন্ম ও মা-বোনদের কাছে পৌঁছাতে হবে। অতীত আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের নেতৃত্বে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে হবে।
তিনি বলেন, আজকের সম্মেলনে আমরা সবাই একত্রিত হয়েছি। রামগঞ্জে ঐক্যের একটি দৃষ্টান্ত স্থাপন করা গেছে। এখানে কোনো মতভেদ বা বিভাজন নেই। জেলা বিএনপির নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতারা একই মঞ্চে সমবেত হয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সম্মেলনের সঞ্চালনা করেন রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা