ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ৫৫ জন আটক
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জোহর শহরে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘অপ সেলেরা’ নামে ওই অভিযান চালানো হয় শহরের ছয়টি রেস্তোরাঁয়। বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগ এবং বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৪৬ জন, দক্ষিণ কোরিয়ার ৬ জন এবং ১৮ থেকে ৫৩ বছর বয়সী তিনজন বাংলাদেশি নাগরিক। ধারণা করা হচ্ছে, তারা বৈধ নথি ছাড়া রাঁধুনি ও খাবার পরিবেশনকারী হিসেবে কাজ করছিলেন।
এ ছাড়া তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য চারজন প্রাইম ম্যানেজারকেও আটক করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে তিনজন স্থানীয় এবং একজন বিদেশি নাগরিক।
জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার অধীনে তদন্ত প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ