ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। চলতি বছর ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪১ জন এবং বাকি রোগীরা রাজধানী সিটির বাইরে।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪০,৪৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮,২৫২ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১,০১,৩৫৪ জন, ২০২৪ সালে ১,০১,২১১ জন, ২০২২ সালে ৬২,৩৮২ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন এবং ২০২০ সালে মাত্র ১,৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
বিশ্লেষকরা মনে করছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসাধারণকে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্থায়ী জল জমে থাকা ঠেকানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যথায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি