ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনশন প্রত্যাহার করে নতুন কর্মসূচি দিলো জবি শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: অবশেষে অনশন প্রত্যাহার করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ আগামী বুধবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে, এই মর্মে লিখিত চিঠি পাওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অনশন প্রত্যাহার করেছেন। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থী একেএম রাকিব। তিনি জানান, তাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে, আর বাকি একটি আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ার পর তারা অনশন প্রত্যাহার করেছেন, তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।
এর আগে, সোমবার দুপুর ২টায় সচিবালয় থেকে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়। এই চিঠির প্রেক্ষিতে শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়েছিলেন:
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে এবং তা জনসমক্ষে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাকালে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, আগামী বুধবার সঠিক প্রক্রিয়া অনুযায়ী দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ইউজিসি থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সবাই মিলে আলোচনা করে যথাযথ প্রক্রিয়ায় কাজ হস্তান্তর হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কাজের গতি ত্বরান্বিত হয়েছে এবং প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ