ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ড. ইউনূসের সঙ্গে এক ফোনালাপে তিনি বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান সংস্কারের জন্য অধ্যাপক ইউনূসকে কৃতিত্ব দেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং রিজার্ভ পুনরুদ্ধারে ড. ইউনূসের নেতৃত্বকে ক্রিস্টালিনা জর্জিভা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "আপনারা যা অর্জন করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ে অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি তীব্র ছিল, তখন আপনি (ড. ইউনূস) দায়িত্ব নিয়েছিলেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি।"
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন, যার ফলে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীলতা পেয়েছে এবং রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে। ড. ইউনূসও আইএমএফের অব্যাহত সহায়তার জন্য ক্রিস্টালিনা জর্জিভাকে ধন্যবাদ জানান।
ফোনালাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। ড. ইউনূস আগামী রমজান মাসের আগেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জানান যে নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন।
ক্রিস্টালিনা জর্জিভা ঘরোয়া রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন, যা বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী অবস্থানের জন্য অপরিহার্য বলে তিনি মনে করেন। ড. ইউনূস জানান যে তার সরকার এরইমধ্যে ব্যাংক খাতের পুনর্গঠনসহ রাজস্ব বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, "আমরা উত্তরাধিকার সূত্রে একদম ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।"
দুই নেতার মধ্যে নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের মতো আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্প, যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন। ফোনালাপে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি