ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
গা’জায় ই’সরায়েলি বিমান হাম’লায় ১৪ বছরের ফুটবলার নি-হ-ত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ১৪ বছরের কিশোর ফুটবলার মোহাম্মদ রামেজ আল-সুলতান নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের আরও ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
নিহত আল-সুলতান ছিলেন ফিফা অনুমোদিত একাডেমির ফুটবলার, এবং আল-হিলাল ক্লাবের তরুণ প্রতিভা। তিনি আল-তুওয়াম এলাকায় পরিবারের সঙ্গে বসবাসরত অবস্থায় হামলায় নিহত হন। এই ঘটনায় তার সতীর্থ মালিক আবু আল-আমারেনও শহীদদের কাতারে যুক্ত হয়েছেন।
এর আগে ৬ সেপ্টেম্বর একই এলাকার মালিক আবু আল-আমারেনও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলমান ইসরায়েলি হামলায় গাজায় ক্রীড়াবিদ, সাংবাদিক, চিকিৎসক ও শিক্ষার্থীসহ সমাজের সব স্তরের মানুষ নিহত হচ্ছেন। প্রেসিডেন্ট জিবরিল রাজুবের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২৮৮টি ক্রীড়া অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, এখন পর্যন্ত ৭৭৪ জন ক্রীড়া-সম্পর্কিত ব্যক্তির প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ৩৫৫ জন ফুটবলার, ২৭৭ জন অন্যান্য ফেডারেশনের খেলোয়াড় ও ১৪২ জন স্কাউট। এছাড়া ১১৯ জন নিখোঁজ রয়েছেন, নিহতদের মধ্যে ১৫ জন ক্রীড়া সাংবাদিকও আছেন।
গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি