ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব হাসপাতালকে অবিলম্বে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ১২ দফা নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহ্সান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্ত করতে জরুরি ভিত্তিতে এনএস ওয়ান পরীক্ষা করতে হবে। এনএস ওয়ান বা অ্যান্টিজেন কিটের প্রাপ্যতার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল সিএমএসডি বা সিডিসির সঙ্গে যোগাযোগ করবে। ভর্তি রোগীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া, ভর্তি রোগীদের নির্দিষ্ট ওয়ার্ড বা কক্ষে রাখা এবং মেডিসিন, শিশু ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের তত্ত্বাবধানে মেডিকেল অফিসার, রেসিডেন্ট ও প্রশিক্ষণার্থীদের একটি দল গঠন করতে হবে, যারা কেবল ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের দেখবেন। বহির্বিভাগে আসা সন্দেহজনক রোগীদেরও বিশেষ কক্ষে চিকিৎসা প্রদান করা হবে। আইসিইউ সুবিধা থাকলে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দিতে হবে। রোগীর তথ্য সংরক্ষণ ও প্রেরণের দায়িত্ব একজন নার্সকে দেওয়া হবে।
ডেঙ্গু রোগীর মৃত্যুর ক্ষেত্রে সংক্ষিপ্ত তথ্য ছয় ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিচালক/তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন পাঠানো বাধ্যতামূলক। হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন রাখা, মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার মেয়রের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতি শনিবার হাসপাতালের পরিচালক বা সিভিল সার্জনের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে অন্যান্য জেলা হাসপাতালও এই নির্দেশাবলী অনুসরণ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল