ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হেফাজত আমিরের বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে হেফাজত আমির বলেছেন যে জামায়াত সরকারে এলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রক্ষা পাবে না। এ বিষয়ে এহসানুল মাহবুব বলেন, এ মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একজন সম্মানিত আলেমের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামি আদর্শভিত্তিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকেই দলটি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করেছে এবং ধারাবাহিকভাবে ধর্মীয় শিক্ষা ও সেবায় নিয়োজিত রয়েছে। কোনো জামায়াত নেতা বা কর্মী কওমি, দেওবন্দি বা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ নেই।
২০০১-২০০৬ মেয়াদে জামায়াতের দুই মন্ত্রী দায়িত্বে থাকার সময়ও এসব মাদ্রাসার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং সহযোগিতা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এহসানুল মাহবুব মনে করেন, হেফাজত আমিরের আশঙ্কা সম্পূর্ণ অমূলক এবং এমন প্রোপাগান্ডা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর