ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সচিবালয়ের পথে জবির ছয় শতাধিক শিক্ষার্থী
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি দাবিতে অনশনরত অবস্থায় সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক সাধারণ শিক্ষার্থী। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় তারা যাত্রা শুরু করেন।
এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের বিষয়ে সচিবালয় থেকে একটি চিঠি জারি করা হয়। চিঠিটি পাওয়ার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন:
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে বিশেষ সভার মাধ্যমে তা সম্পন্ন করতে হবে এবং সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। অনশনে থাকা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করার দাবি জানান। কোন ধরনের দেরি বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য হবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবন নির্মাণ কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সম্পন্ন না হয়, ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সচিবালয়ে অনুষ্ঠিত মিটিং শেষে তিনি সাংবাদিকদের জানান, ইউজিসি থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং আগামী বুধবার একটি সভা নির্ধারিত হয়েছে যেখানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কার্যক্রমকে ত্বরান্বিত করেছে এবং প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস