ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
২৮ বছর পর শাবিপ্রবিতে শাকসু নির্বাচন নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী রোববার (১৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, "প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। আমরা আশাবাদী শিগগিরই শাকসু নির্বাচন হবে। তবে এর জন্য শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন নিয়ে কোনো সংঘাত বা পাঠদানে বিঘ্ন ঘটলে তা সবার জন্য ক্ষতিকর হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, সবাই উৎসবমুখর পরিবেশে লেখাপড়ার পাশাপাশি নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, যারা প্রশাসনের কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরবে।
অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি (পিএল) চলছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হওয়ার পরপরই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং হল সংসদের গঠনতন্ত্র তৈরির কাজও দ্রুত সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন পরবর্তীতে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে গত ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত