×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:০১:০৪

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. নূরজাহান সরকার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। বাংলাদেশের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও এবিষয়ক গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. নূরজাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জীব-বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে।

অধ্যাপক ড. নূরজাহান সরকার-এর মৃত্যুতে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া শোক প্রকাশ করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত