×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

পুলকের মৃ'ত্যু অনাকাঙ্ক্ষিত নয়, শেকড় অনেক গভীরে: জহির উদ্দিন

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৬:৪৮:৫২

পুলকের মৃ'ত্যু অনাকাঙ্ক্ষিত নয়, শেকড় অনেক গভীরে: জহির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, এ ঘটনার শেকড় অনেক গভীরে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডে পুলকের বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পুলক চ্যাটার্জি সবশেষ দৈনিক সমকালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিন বছর আগে তিনি চাকরি হারান। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তাঁর হাতে লেখা পাঁচটি ‘সুইসাইড নোট’ও পাওয়া যায়।

বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন জানান, পুলকের সঙ্গে তাঁর আগে থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করব। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।’

সাংবাদিকতার সঙ্গে পুলকের মৃত্যুর একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাজটার সঙ্গে এই (পুলকের) মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত, তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ করে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।’

পুলকের মৃত্যুর ঘটনায় শুধু প্রতিক্রিয়া জানানো নয়, তাঁর পরিবারের প্রতিও নজর দেওয়া প্রয়োজন বলে জানান জহির উদ্দিন। তিনি বলেন, ‘পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না... এটি ক্ষুদ্র-অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়, এটির শেকড় অনেক দূরে। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকেই দেখিয়ে দিয়ে গেছে।’

বাড়িতে এ সময় পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও মেয়ে প্রকৃতি চ্যাটার্জী উপস্থিত ছিলেন। জহির উদ্দিন স্বপনের সঙ্গে সেখানে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।

সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, এ ঘটনার শেকড় অনেক গভীরে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডে পুলকের বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পুলক চ্যাটার্জি সবশেষ দৈনিক সমকালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিন বছর আগে তিনি চাকরি হারান। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তাঁর হাতে লেখা পাঁচটি ‘সুইসাইড নোট’ও পাওয়া যায়।

বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন জানান, পুলকের সঙ্গে তাঁর আগে থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করব। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।’

সাংবাদিকতার সঙ্গে পুলকের মৃত্যুর একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাজটার সঙ্গে এই (পুলকের) মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত, তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ করে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।’

পুলকের মৃত্যুর ঘটনায় শুধু প্রতিক্রিয়া জানানো নয়, তাঁর পরিবারের প্রতিও নজর দেওয়া প্রয়োজন বলে জানান জহির উদ্দিন। তিনি বলেন, ‘পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না... এটি ক্ষুদ্র-অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়, এটির শেকড় অনেক দূরে। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকেই দেখিয়ে দিয়ে গেছে।’

বাড়িতে এ সময় পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও মেয়ে প্রকৃতি চ্যাটার্জী উপস্থিত ছিলেন। জহির উদ্দিন স্বপনের সঙ্গে সেখানে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত