×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:২৫:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক অণুজীব দিবস’ পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমীন, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মু. মনজুরুল করিম এবং সদস্য-সচিব ড. সামিনা মমতাজ বক্তব্য দেন। বিভাগীয় শিক্ষার্থী রুকাইয়া পারভীন লাবনী ও আহসানুর রাজী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বর্তমান বিশ্বে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, কৃষি ও সামগ্রিক উন্নয়নে এসব বিষয়ে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণায়ও আগ্রহী হতে হবে।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জেলার ১৪টি কলেজের ৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত