ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসু জয় ব্যক্তিগত নয়, শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয় শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। ডাকসুতে কারও ব্যক্তিগত জয়-পরাজয় নেই। আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের পাশে থাকা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন করা।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর যেকোনো সমস্যা সামনে এলে তা সমাধানে তারা প্রস্তুত। নির্বাচনের পর থেকে তারা শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন শুরু করেছেন।
সভায় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, “আজ আমাদের প্রথম ওয়ার্কিং ডে। প্রথম দিন থেকেই পরিচিতি সভা ও কার্যক্রম শুরু করেছি। আমরা যে মতেরই হই না কেন, সবার ভয়েস তুলে শিক্ষার্থীদের সেবা করতে চাই।” তিনি জানান, অল্প সময়ের মধ্যে সপ্তাহ ও মাসভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় সিনেটে পাঠানো হবে। সিনেট সদস্যদের নাম হলো: ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান, সর্বাধিক ভোট প্রাপ্ত সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। ফরহাদ জানান, এই সিদ্ধান্ত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)