ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা করা হয়নি বরং তা লঙ্ঘিত হতো। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি নতুন মাইলফলক স্থাপন করতে চায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) উখিয়ার ইনানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর সংশোধন ও নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। কর্মশালার আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
ড. আসিফ নজরুল আরও বলেন, বর্তমান সরকার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাবে।শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছরের গুম-খুন ও ‘আয়না ঘর’ থেকে বেরিয়ে আসতে নতুন অধ্যাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধ্যাদেশ রাষ্ট্রপতির ক্ষমতাবলে প্রণীত হলে সরকারের আমলেই তার বাস্তবায়ন শুরু হবে।
প্রস্তাবিত খসড়ায় কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। গুম ও খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা