ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ওআইসির সহায়তায় হালাল সার্টিফিকেশন কর্মীদের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হালাল সার্টিফিকেশন কার্যক্রমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তার জন্য ওআইসির সহযোগিতা চেয়েছেন। তিনি পাকিস্তানের ইসলামাবাদে স্থায়ী কমিটি সেন্টারের কারিগরি সহায়তা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব দেন।
বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতাও চেয়েছে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের সহায়তায় ড. খালিদ বাংলাদেশের হালাল কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।
এছাড়া উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগেও তিনি সমর্থন জানান। লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ১০০টি বৃত্তি মঞ্জুর করায় তিনি কমিটিকে ধন্যবাদ জানান।ড. খালিদ আরও বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকা জরুরি, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া অগ্রগতি সম্ভব নয়।
এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার সচিব ছাদেক আহমদ এবং কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ