ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রেজওয়ানা করিম স্নিগ্ধা যা জানিয়েছেন পদত্যাগপত্রে
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের কার্যক্রম চলাকালীন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরেক সদস্য, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
পদত্যাগপত্রে ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা উল্লেখ করেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত—যেমন ব্যালট পেপার, বাজেট চূড়ান্তকরণ ও ভিপি পদপ্রার্থীদের বৈধতা সংক্রান্ত বিষয়—নিশ্চিতভাবে অবহিত না হয়ে গ্রহণ করা হয়েছে। “আমি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে ওয়াকিবহাল ছিলাম না, তবে দায়িত্ব ও কর্তব্যবোধে ভোট গণনার সময় উপস্থিত থেকে আমার দায়িত্ব পালন করেছি,” তিনি লিখেছেন।
তিনি আরও অভিযোগ করেন, “একটি দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, অতিমাত্রার রাজনৈতিক চাপ এবং অকাল প্রয়াণ হওয়া একজন শিক্ষকের মিথ্যা অভিযোগ আমাকে কমিশনের সদস্য হিসেবে কাজ করতে বাধাগ্রস্ত করেছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা না করে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নির্বাচনের ব্যবহার এক শিক্ষকের পক্ষে গ্রহণযোগ্য নয়।”
এর আগে শুক্রবার রাতে কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। উভয় পদত্যাগ জাকসু নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়ায় উদ্ভূত বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)