ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নেপালের প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ভারত তার সাফল্যের প্রশংসা জানিয়েছে। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং নেপালের শান্তি ও অগ্রগতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেপালের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “ভারত একটি ঘনিষ্ঠ প্রতিবেশী, সহযোগী গণতন্ত্র এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে নেপালের সঙ্গে জনগণ ও দেশের কল্যাণের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে।”
গত শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথবাক্য পাঠ করান। তিনি ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
কার্কির বড় চ্যালেঞ্জ হলো অশান্তি প্রবণ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির তদন্ত করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই সহিংসতায় অন্তত ৫১ জনের মৃত্যু ঘটে, যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে, এবং আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ