ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নৌকাডুবিতে নি'হত ১৯৩
আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পুরো দেশজুড়ে শোক নেমে এসেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ইকুয়েটর প্রদেশে দুই দিনে ঘটে যাওয়া পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৩ জন। এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম ট্র্যাজেডিটি ঘটে বুধবার রাতে লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে। শত শত যাত্রীবোঝাই একটি বড় নৌকা (হোয়েলবোট) হঠাৎ আগুন ধরে গেলে সেটি নদীতে ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এতে কমপক্ষে ১০৭ জন নিহত হন। মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।
এর আগের দিন, একই প্রদেশের বাসানকুসু এলাকায় আরেকটি মোটরচালিত নৌকা ডুবে যায়। ওই ঘটনায় কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। নিখোঁজের সঠিক সংখ্যা জানা না গেলেও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং রাতের অন্ধকারে নৌযান চালানোই দুর্ঘটনার মূল কারণ।
দুটি দুর্ঘটনার পর নদীর তীরে নিহতদের মরদেহ জড়ো করে বিলাপ করতে দেখা যায় স্বজনদের। উদ্ধারকাজে স্থানীয় স্বেচ্ছাসেবীরা নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন। কঙ্গো সরকার আহতদের চিকিৎসা ও জীবিতদের নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় সিভিল সোসাইটি অভিযোগ করেছে, সরকারের অব্যবস্থাপনার কারণেই এত বড় প্রাণহানি ঘটেছে। তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত