ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইসরাইলি হামলায় কাতারে নিহতদের পরিচয় মিলেছে
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি উদ্যোগের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ইসরাইলের বিমান হামলা। কাতারের রাজধানী দোহায় হামাসের একটি কার্যালয় লক্ষ্য করে চালানো এ হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তাঁর তিন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
ইসরাইলি হামলার অন্যতম লক্ষ্য ছিলেন খলিল আল-হাইয়া। তবে তিনি অক্ষত রয়েছেন। হামাস জানিয়েছে, আল-হাইয়া জীবিত আছেন এবং তিনি শুক্রবার ছেলের জানাজায় অংশ নিয়ে সেটির প্রমাণ দিয়েছেন। হামাসের দাবি, দোহায় ইসরাইলি হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে।
এর আগে সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আলোচক দলের সদস্যদের হত্যার চেষ্টা সফল হয়নি। তবে হামাস নেতৃত্বের কার্যালয়ে হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এ হামলার ঘটনাটি ঘটেছিল গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনার সময়। ফলে ইসরাইলের এই পদক্ষেপ যুদ্ধবিরতি প্রক্রিয়া এবং প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানচেষ্টা ভেস্তে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
হামলার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষোভ প্রকাশ করেন। তিনি ফোনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিরক্তি প্রকাশের পাশাপাশি কাতারকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এ ধরনের হামলা আর হবে না।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)