ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চরমোনাই পীর ডাকসু নির্বাচনের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, “সুষ্ঠু রাজনৈতিক চর্চা ও ইসলামপন্থার জন্য ডাকসু নির্বাচন ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিন বাংলাদেশ নির্বাচনী সংস্কৃতি থেকে দূরে ছিল, তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। এমন বাস্তবতায় ডাকসু নির্বাচন জাতির জন্য আশার আলো হয়ে থাকবে।”
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীবৃন্দ ও অন্তর্বতীকালীন সরকারের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া সকলকে অভিনন্দন জানান। চরমোনাই পীর বলেন, “জয়-পরাজয় স্বাভাবিক বিষয়, তবে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যতকে আরও শানিত করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “এই নির্বাচনে ইসলামপন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইসলামবোধের প্রস্ফুটন আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা