ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তরুণরাই এ সময়ের মুক্তিযোদ্ধা: সমাজকল্যাণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের।
শনিবার (৮ই নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক এই তারুণ্যের সমাবেশে তরুণদের মাঝে এক নতুন উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "২৪-এর অভ্যুত্থানের কষ্টের মধ্যে তরুণদের ক্ষত-বিক্ষত চেহারার মধ্যে আমি দেখতে পাই নতুন নেতৃত্ব। তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে তৈরি করবো নতুন বাংলাদেশ।" তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম এ সময়ের মুক্তিযোদ্ধা এবং তাদের অঙ্গীকার দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়া। তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখান যেখানে ক্ষমতা ভালোবাসা এবং দায়িত্ব সেবার প্রতীক।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারী ও শিশু নির্যাতন দূর করে শহর ও গ্রাম উভয় স্থানে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি প্রতিজ্ঞা করেন যে, ঘর থেকে রাস্তা, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সমাজের প্রতিটি স্তরে নারী-শিশুর নিরাপদ বিচরণ নিশ্চিত করা হবে।
নিরাপদ অ্যালায়েন্স এবং ড্রিমস অন দ্য ওয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, কথা বলো নারীর প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম বক্তৃতা করেন। এই প্রতিনিধিদলের আত্মপ্রকাশ নারী ও শিশু সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল