ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট লড়াই নতুন মাত্রা পেয়েছে। এশিয়া কাপের একই গ্রুপে থাকায় দুই দলের মধ্যকার ম্যাচটি দর্শকদের জন্য নতুন রোমাঞ্চ যোগ করবে। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করা টাইগাররা এবার শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হবে।
ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর মনে করেন, শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশ সুপার ফোরে পৌঁছাতে পারবে। তিনি বলেন, “আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসাবের বাইরে ফেলে দিতে পারবেন না। তারা একটা ম্যাচ খেলেছে এবং কন্ডিশনের সঙ্গে পরিচিত। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আপসেট করতে পারে, তাহলে সুপার ফোর নিশ্চিত।”
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উত্তেজনা মূলত ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট এ লড়াইতে আরও আগুন জ্বালিয়েছে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই হংকংকে হারিয়েছে। শ্রীলঙ্কা আসতে কিছুটা দেরি করেছে, তারা আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলেছে। এই কারণে কন্ডিশনের অভিজ্ঞতায় বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে বলে ওয়াসিম জাফর মনে করেন। তিনি বলেন, “ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে। তবে লিটনদের কিছুটা খোঁচাও আছে, টি-টোয়েন্টি পরিসংখ্যানে তারা এখনও পিছিয়ে।”
বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় টাইগারদের জন্য সুপার ফোরে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)