ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কোমল পানীয়তে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি
ডুয়া নিউজ: এবার দেশীয় এবং বহুজাতিক বেভারেজ কোম্পানির ব্যবসায়ীরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে কোমল পানীয়তে আরোপিত নতুন সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং এই খাতে সার্বিকভাবে শুল্ক কমানোর জোর দাবি জানিয়েছেন।
আজ রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, আবুল খায়ের গ্রুপের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা জানান, গত ৯ জানুয়ারি ফ্লেভারড পানীয় এবং ইলেকট্রোলাইট পানীয় (কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড) পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক এবং অন্যান্য শুল্ক বৃদ্ধির ফলে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।
নতুন শুল্ক আরোপের পর বিশেষত বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। তারা বলেন, বেশ কয়েক বছর ধরে বেভারেজ পণ্যের ওপর সরকারের শুল্ক বৃদ্ধির ফলে বাজারে বিরূপ প্রভাব পড়েছে এবং ২০২৩-২৪ অর্থবছরে বেভারেজ ইন্ডাস্ট্রিতে প্রায় ১৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এভাবে বেভারেজ ইন্ডাস্ট্রি সংকুচিত হওয়ার ফলে কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও রাজস্ব হারাবে। এমনকি কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশে বেকারত্ব বৃদ্ধি করতে পারে। এছাড়া দেশীয় বাজারে বিদেশি আমদানি পণ্যের প্রসার বাড়তে পারে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।
এ সময় বক্তারা এই সম্ভাবনাময় খাতের সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার