ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক: কার্ডিফে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে বারবার ব্যাহত হলেও শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস আইনে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে জয় দিয়ে সূচনা করেছে প্রোটিয়ারা।
বৃষ্টি কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে মাত্র ১২.৫ ওভারে। বিলম্বিত শুরুর কারণে শুরুতে নির্ধারিত হয় ৯ ওভারের খেলা। সেই অনুযায়ী ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভার খেলতে পারেই দক্ষিণ আফ্রিকা, এরপর আবার নেমে আসে বৃষ্টি। তবে তার আগেই ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে তারা তোলে ৯৭ রান।
ইংল্যান্ডের সামনে তখন নতুন লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রান। কিন্তু রান তাড়ার চাপ সামলাতে না পেরে ইংলিশরা ৫ উইকেটে করতে পারে ৫৪ রান। ফলে নির্ধারিত লক্ষ্যের ১৪ রান দূরে থেমে যায় তাদের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সেরা ছিলেন মার্কো ইয়ানসেন ও করবিন বশ। ইয়ানসেন ১৮ রানে ২ উইকেট নেন, আর বশ ২০ রানে শিকার করেন ২ উইকেট। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে জশ বাটলারই কেবল প্রতিরোধ গড়েন—১১ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ২৫ রান।
প্রোটিয়াদের ইনিংসে ছোট ছোট ঝড় তোলেন কয়েকজন ব্যাটার। অধিনায়ক এইডেন মারক্রাম ১৪ বলে ২৮ রান করেন, যাতে ছিল ২ চার ও ২ ছক্কার মার। ডিপে তার ক্যাচ ফেলে দেন ফিল সল্ট। ম্যাচসেরা ডোনাভান ফেরেইরা ১১ বলে ৩ ছক্কায় খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ৩ ছক্কায় করেন ২৩ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে লুক উড সবচেয়ে সফল ছিলেন, ২২ রানে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জেমি ওভারটন, আদিল রশিদ ও স্যাম কারান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)