ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার-এর নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেনজামিন দে ফয়, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার ও মার্থা লি এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার অ্যামি ক্যাস। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বায়ুর মান, জনস্বাস্থ্য, সামাজিক সমতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিজিটিং প্রফেসর বিনিময়ের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া, যুক্তরাষ্ট্রের ভিজিটিং প্রফেসরদের পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস আয়োজনের বিষয়ে তাঁরা আলোচনা করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)