ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এবার ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার (১০ সেপ্টেম্বর) চালানো এই আগ্রাসনে অন্তত নয়জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন বলে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরায়েলি বিমান হামলায় সানার আল-তাহরির এলাকার ঘরবাড়ি এবং শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আল-জাওফের রাজধানী আল-হাজমে অবস্থিত সরকারি কমপাউন্ডও হামলার শিকার হয়েছে। বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায়, "ইসরায়েলি হামলায় অনেকে শহীদ, আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।" ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে যে, আল-জাওফের একটি সরকারি ভবনেও হামলা হয়েছে। আল-মাসিরাহ টিভি মিডিয়ার হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলার খবরও দিয়েছে, যা থেকে ইসরায়েল দাবি করেছে যে, হুথিরা প্রোপাগান্ডা ছড়াতো।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন এবং কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, দুদিন আগে তাদের বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার জবাবে আজকের এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় ইসরায়েল হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে টার্গেট করা হয়। ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও ছয়জনের মৃত্যু হয়। কাতারে হামলার পর ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং আরব দেশগুলো এর তীব্র নিন্দা জানায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইয়েমেনে বড় ধরনের হামলা চালালো ইসরায়েল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)